রায়ের কপি পেলে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে বিস্তারিত জানানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের পবিত্র মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় মামলার রায়ের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য সংবাদমাধ্যমকে জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান।
সৌদি আরবে অবস্থানরত কারাবন্দী বাংলাদেশিদের সার্বিক অবস্থা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের বিভিন্ন কারাগারে অনেক বাংলাদেশি নাগরিক সাজা ভোগ করছেন।
ঘটনাটির পটভূমি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এটি মূলত ২০২৩ সালের একটি ঘটনা। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি নিয়ে সবাইকে কিছুটা ধৈর্য ধরার অনুরোধ করছি, রায়ের আনুষ্ঠানিক কপি হাতে পাওয়ার পরপরই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব হবে।”
আপনার মতামত লিখুন