যুব উন্নয়নের প্রশ্নফাঁস: মাদারীপুর থেকে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডির সাইবার পুলিশ ইউনিটের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের ভিত্তিতে সিআইডির বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত সোহাগ ফকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
আপনার মতামত লিখুন