ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও কাভার্ডভ্যানে আগুন

  •  তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং নির্বিচারে ছাঁটাই রোধ করার দাবিতে শ্রমিকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ সোমবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার নিউএজ কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শেষে কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে এই বিক্ষোভ আশপাশের অন্যান্য কারখানায় ছড়িয়ে পড়ে। নরসিংহপুর এলাকায় শ্রমিকরা সড়ক আটকে বিক্ষোভ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের তীব্র উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে তা দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনায় শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শোয়েব আহমেদ আহত হয়েছেন।কাভার্ডভ্যানে আগুন: সংঘর্ষের একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে নরসিংহপুরের নদী ফিলিং স্টেশনের সামনে হা-মীম গ্রুপের একটি পোশাক কারখানার কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ: পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও শিল্প পুলিশ সদস্যরা বিপুলসংখ্যক কাঁদানে গ্যাসের শেল (টিয়ারশেল) এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

আন্দোলন ও সহিংসতার জেরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার নরসিংহপুরসহ শিল্পাঞ্চলের অনন্ত, টাউজার লাইন, হনরোল, আল-মুসলিম, শারমিন গ্রুপ, ডেকো গ্রুপ ও বেঙ্গল গ্রুপসহ অন্তত ৫০টি পোশাক কারখানায় আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং পুনরায় কোনো সহিংসতা না ঘটে, সেজন্য পুরো শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ ও কাভার্ডভ্যানে আগুন

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী