ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল

বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। মহাসড়কে বর্জ্য এনে তাতে আগুন ধরিয়ে দেওয়ার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নাওজোড় এলাকার দিগন্ত সোয়েটার কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশের বিভিন্ন বর্জ্য একত্রিত করে সেখানে আগুন ধরিয়ে দেন আন্দোলনরত শ্রমিকরা। এই অবরোধের ফলে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে সকল ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এমনকি রিকশা ও মোটরসাইকেল চলাচলেও বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়কে ক্রিকেট খেলতে দেখা যায়। পেশাগত দায়িত্ব পালনকালে সেখানে উপস্থিত সাংবাদিকরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে চাইলে তাদের বাধা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে জানিয়েছিলেন, সকাল ৮টার কিছু সময় আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে কোনো ধরনের সংঘাত ছাড়াই তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই গাজীপুর ও এর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে আসছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ যান চলাচল

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী