ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ শুরু

ছবি:সংগৃহীত

‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ এক্সপোর উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়ানো, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির আধুনিক উদ্ভাবন, নতুন সম্ভাবনা এবং বিনিয়োগের বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।

এক্সপোতে সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিয়ে বিভিন্ন কার্যক্রম ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারে সাধারণ মানুষ, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে। বিশেষ করে বাসাবাড়ি, সরকারি-বেসরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর সুযোগ আরও সম্প্রসারিত হবে।

বিশেষজ্ঞদের মতে, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, আমদানিনির্ভর জ্বালানির ওপর চাপ কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ব্যাটারি সংরক্ষণ প্রযুক্তির উন্নয়ন হলে উৎপাদিত সৌরবিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

এক্সপোতে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুই দিনব্যাপী এ আয়োজন দেশের সৌরবিদ্যুৎ খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং কর্মসংস্থানের সম্ভাবনা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ শুরু

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী