ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

লংমার্চের পথ ছেড়ে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি:সংগৃহীত

লংমার্চের কর্মসূচি পরিহার করে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে আলোচনার টেবিলে বসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধ রাজপথের কর্মসূচির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বিরোধী দলকে সংঘাতমুখী কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংবিধানের পরিবর্তন, সাংবিধানিক সংকট এবং বাকশাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট বক্তারা দেশের গণতান্ত্রিক বিকাশ, রাজনৈতিক সহনশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

ইছামতী

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

লংমার্চের পথ ছেড়ে বিরোধী দলকে সংলাপে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

লংমার্চের কর্মসূচি পরিহার করে রাজনৈতিক বিরোধ নিষ্পত্তিতে আলোচনার টেবিলে বসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও বিরোধ রাজপথের কর্মসূচির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

তিনি বিরোধী দলকে সংঘাতমুখী কর্মসূচি থেকে সরে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।

সেমিনারে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংবিধানের পরিবর্তন, সাংবিধানিক সংকট এবং বাকশাল প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট বক্তারা দেশের গণতান্ত্রিক বিকাশ, রাজনৈতিক সহনশীলতা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার গুরুত্ব তুলে ধরেন।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী