এইচএসসি ও সমমান: এক-দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনর্ব পরীক্ষার সুযোগ
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুটি বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে এসব শিক্ষার্থীকে পুরো বছর অপেক্ষা না করে মাত্র এক মাসের মধ্যে শুধু অকৃতকার্য হওয়া বিষয়গুলোতে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই যুগান্তকারী সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় শুধুমাত্র এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী। নতুন এই নিয়মের ফলে এই বিশাল সংখ্যক শিক্ষার্থী এক মাসের মধ্যেই তাদের অমীমাংসিত বিষয়গুলোর পরীক্ষা দিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেনবর্তমানে প্রচলিত নিয়মে এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরের বছর সম্পূর্ণ নতুনভাবে আবার পরীক্ষায় অংশ নিতে হয়। সে ক্ষেত্রে পরীক্ষার্থীরা ইচ্ছা করলে শুধু অকৃতকার্য বিষয়গুলো অথবা চাইলে সব বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতেন। এর ফলে শিক্ষার্থীদের মূল্যবান একটি বছর নষ্ট হতো।
তবে নতুন এই ব্যবস্থার মাধ্যমে পরীক্ষার্থীদের সেই দীর্ঘ অপেক্ষা দূর হবে এবং তারা অল্প সময়ের ব্যবধানেই ত্রুটি সংশোধনের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় থেকে খুব শীঘ্রই এই পুনর্ব পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও প্রক্রিয়া বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
আপনার মতামত লিখুন