ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখী লংমার্চ শুরু: এনসিপির প্রতিনিধি হিসেবে যোগ দিলেন ৪ নেতা

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে সোমবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি।

আজ সোমবার সকাল আটটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল সাড়ে আটটার দিকে খুলনার উদ্দেশে রওনা হয় লংমার্চের বহর।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত না থাকলেও পরবর্তীতে লংমার্চের মূল বহরে যোগ দিয়েছেন এনসিপির চারজন নেতা। এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক ও সদস্যসচিব এবারের লংমার্চে সশরীরে অংশ নিচ্ছেন না। তাঁদের পরিবর্তে প্রতিনিধি হিসেবে কয়েকজন নেতাকে পাঠানো হয়েছে।

লংমার্চের বহরে যোগ দেওয়া এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।

১১-দলীয় ঐক্যের এই লংমার্চ খুলনা বিভাগে পৌঁছানোর পর সেখানে একাধিক পথসভা ও গণসমাবেশের আয়োজন করা হবে বলে জোট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১১-দলীয় ঐক্যের খুলনা অভিমুখী লংমার্চ শুরু: এনসিপির প্রতিনিধি হিসেবে যোগ দিলেন ৪ নেতা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তবে সোমবার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ কোনো নেতাকে দেখা যায়নি।

আজ সোমবার সকাল আটটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সকাল সাড়ে আটটার দিকে খুলনার উদ্দেশে রওনা হয় লংমার্চের বহর।

উদ্বোধনী সমাবেশে উপস্থিত না থাকলেও পরবর্তীতে লংমার্চের মূল বহরে যোগ দিয়েছেন এনসিপির চারজন নেতা। এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক ও সদস্যসচিব এবারের লংমার্চে সশরীরে অংশ নিচ্ছেন না। তাঁদের পরিবর্তে প্রতিনিধি হিসেবে কয়েকজন নেতাকে পাঠানো হয়েছে।

লংমার্চের বহরে যোগ দেওয়া এনসিপি নেতাদের মধ্যে রয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।

১১-দলীয় ঐক্যের এই লংমার্চ খুলনা বিভাগে পৌঁছানোর পর সেখানে একাধিক পথসভা ও গণসমাবেশের আয়োজন করা হবে বলে জোট সূত্রে জানা গেছে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী