ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা: ব্যবসায়িক অংশীদার দীপ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও নৌ পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করছে। গত শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার মূল তদন্তের দায়িত্বে রয়েছে নৌ পুলিশ। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটির গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত (Shadow Investigation) চালিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং সংগৃহীত সেই তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলা: ব্যবসায়িক অংশীদার দীপ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে এ মামলা করেন। এই মামলায় তাহসিফের ব্যবসায়িক অংশীদার ও জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার পর দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও নৌ পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করছে। গত শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর তুরাগ নদসংলগ্ন মাজার বস্তি এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করে পিবিআই। বিভিন্ন তথ্য যাচাই-বাছাই শেষে তাকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার মূল তদন্তের দায়িত্বে রয়েছে নৌ পুলিশ। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটির গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় পিবিআই ছায়া তদন্ত (Shadow Investigation) চালিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং সংগৃহীত সেই তথ্য নৌ পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী