ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

উত্তরখানে তাহসিফ সৌরি হত্যা মামলা: বন্ধু দীপ ৭ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর উত্তরখান থানায় এই মামলাটি দায়ের করা হয়।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, "তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে।"

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি উত্তরখান থানায় রুজু করা হলেও এর মূল তদন্তের দায়িত্ব পালন করছে নৌপুলিশ। রিমান্ডে পাওয়া তথ্য ও সংগৃহীত প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উন্মোচন এবং অন্য কোনো জড়িত ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

আপনার মতামত লিখুন

ইছামতী

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

উত্তরখানে তাহসিফ সৌরি হত্যা মামলা: বন্ধু দীপ ৭ দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর উত্তরখান থানায় এই মামলাটি দায়ের করা হয়।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করে নৌপুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তফা কামাল জানান, "তাহসিফের বাবা উত্তরখান থানায় হত্যা মামলাটি করেছেন। ওই মামলায় দীপকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এ ঘটনায় আরও তথ্য জানা যাবে।"

পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি উত্তরখান থানায় রুজু করা হলেও এর মূল তদন্তের দায়িত্ব পালন করছে নৌপুলিশ। রিমান্ডে পাওয়া তথ্য ও সংগৃহীত প্রমাণের ভিত্তিতে হত্যাকাণ্ডের নেপথ্য রহস্য উন্মোচন এবং অন্য কোনো জড়িত ব্যক্তি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী