কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ
বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি তারকা, ক্ষুরধার গিটারবাদক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবস আজ ১৮ অক্টোবর। ২০১৮ সালের এই দিনে লাখো ভক্ত-অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এলআরবি (LRB) ব্যান্ডের এই প্রতিষ্ঠাতা ও দলনেতা।
আজ তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে পারিবারিকভাবে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি সংগীতশিল্পী, বিভিন্ন ব্যান্ড দল এবং ভক্ত-অনুরাগীরা শ্রদ্ধা ও নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করছেন এই সংগীত তারকাকে।
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে আইয়ুব বাচ্চু কেবল একজন গায়ক বা গিটারবাদক ছিলেন না; তিনি ছিলেন একাধিক প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম। অসাধারণ সুরের মূর্ছনা, দরাজ কণ্ঠ এবং মঞ্চ মাতানো পারফরম্যান্সে দশকের পর দশক ধরে তিনি শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করেছেন।
তাঁর অসাধারণ গিটার বাজানোর দক্ষতা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়েছিল। এত সাফল্য ও খ্যাতি অর্জনের পরও তাঁর মনে একটি বিশেষ কনসার্ট আয়োজনের শেষ স্বপ্নটি অপূর্ণই রয়ে গিয়েছিল।
আইয়ুব বাচ্চু শারীরিকভাব আমাদের মাঝে না থাকলেও তাঁর রেখে যাওয়া কালজয়ী গান, সুরের সৃষ্টি ও সংগীত নিয়ে তাঁর ভাবনা আজও কোটি ভক্তের স্মৃতিতে অমলিন।
বিনোদন বা অন্য কোনো বিষয়ের সংবা
আপনার মতামত লিখুন