১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, পলাতক ৩ জনের পরোয়ানা
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট আদালত গ্রহণ করেছেন। একই সঙ্গে মামলার পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই চার্জশিট আমলে নেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার সকালে কারাবন্দি আনিসুল হককে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ মামলার অন্য তিন আসামি—আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হক, ভাগ্নে শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবাল পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে এই চার্জশিট দাখিল করেছিলেন।
আপনার মতামত লিখুন