ভালুকায় ফেসবুক লাইভ ঘিরে উত্তেজনা: আটক নারী ব্যবসায়ীকে ১৫১ ধারায় আদালতে পাঠাল পুলিশ
ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের উত্তেজনার মুখে আটক এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে তাঁকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় (অপরাধ দমনে আগাম গ্রেপ্তার) গ্রেপ্তার দেখানো হয়েছে।
আটক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করার পর স্থানীয়ভাবে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাঁকে উদ্ধার বা আটক করে। তবে পুলিশ জানিয়েছে, ওই নারীর ফেসবুক লাইভের প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে সেখানে সরকারবিরোধী কোনো ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইনশৃঙ্খলা সুরক্ষার স্বার্থে পুলিশ আইনানুগ প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
আপনার মতামত লিখুন