ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সাম্প্রতিক জাপান সফরের বিভিন্ন অভিজ্ঞতা, দ্বিপক্ষীয় বৈঠক এবং সফরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে জাপানের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ আকর্ষণের বিষয়ে সফরে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন।

এ সময় দেশের সার্বিক রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় স্বার্থ, দেশের উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় আলোচনায়।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির (Sanae Takaichi) আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের ব্যবসায়ী নেতা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।

সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। চার দিনের সফর শেষে ৩০ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকে রাষ্ট্রীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ইছামতী

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী