ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

বাগেরহাটে তারেক রহমানকে ঘিরে মানুষের ঢল,পথে পথে শুভেচ্ছা-অভ্যর্থনা;মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি:সংগৃহীত

বাগেরহাট | ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

বাগেরহাট সফরে এসে সাধারণ মানুষের ভালোবাসা, শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর বাসযাত্রার পথে খুলনা-মোংলা মহাসড়কসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সমবেত হন অসংখ্য মানুষ। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বন্দরপ্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করার ক্ষেত্রে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটের উদ্দেশে যাত্রাপথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সমবেত জনতার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁকে স্বাগত জানাতে পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো।

পরে বাগেরহাটে পৌঁছে মহান সাধক হযরত খানজাহান আলী (রহ.)-এর ঐতিহাসিক মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোংলা বন্দর থেকে বাগেরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপস্থিতি, শুভেচ্ছা ও অভ্যর্থনায় সফরটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

মোংলা বন্দরের আধুনিকায়নে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, কাটাখালিতে পথসভায় বক্তব্য প্রদান এবং হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাগেরহাট সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত লিখুন

ইছামতী

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বাগেরহাটে তারেক রহমানকে ঘিরে মানুষের ঢল,পথে পথে শুভেচ্ছা-অভ্যর্থনা;মোংলা বন্দরের আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

বাগেরহাট | ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

বাগেরহাট সফরে এসে সাধারণ মানুষের ভালোবাসা, শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর বাসযাত্রার পথে খুলনা-মোংলা মহাসড়কসহ বিভিন্ন স্থানে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তাঁকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে সমবেত হন অসংখ্য মানুষ। তাঁদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বন্দরপ্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করার ক্ষেত্রে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে বাগেরহাটের উদ্দেশে যাত্রাপথে খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সমবেত জনতার সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। তাঁকে স্বাগত জানাতে পথের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসা ছিল চোখে পড়ার মতো।

পরে বাগেরহাটে পৌঁছে মহান সাধক হযরত খানজাহান আলী (রহ.)-এর ঐতিহাসিক মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফরকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোংলা বন্দর থেকে বাগেরহাট পর্যন্ত বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপস্থিতি, শুভেচ্ছা ও অভ্যর্থনায় সফরটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

মোংলা বন্দরের আধুনিকায়নে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, কাটাখালিতে পথসভায় বক্তব্য প্রদান এবং হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে বাগেরহাট সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচি সম্পন্ন করেন প্রধানমন্ত্রী।

ইছামতী

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী