ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
English
ই-পেপার
ইছামতী

বাংলাদেশ-চীন ক্রীড়া ও সাংস্কৃতিক কূটনীতির অনন্য প্রদর্শনী;চীনা শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স

ছবি:সংগৃহীত

খুলনা, ৫ নভেম্বর ২০২৬: খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ হিসেবে পরিবেশিত হয়েছে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্স। বাংলাদেশ ও চীনের মধ্যকার ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে চীনা শিক্ষার্থীদের এই বর্ণাঢ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে এ পরিবেশনা অনুষ্ঠিত হয়। চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অবস্থিত ইউনান মিনজু ইউনিভার্সিটি থেকে আসা একদল শিক্ষার্থী তাদের দেশের কয়েক হাজার বছরের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশন করেন।

চীনের সংস্কৃতিতে ড্রাগন ও সিংহ শক্তি, সৌভাগ্য, সমৃদ্ধি, সাহস ও মঙ্গলের প্রতীক হিসেবে বিবেচিত। উৎসব, আনন্দ আয়োজন এবং বিশেষ রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব নৃত্য পরিবেশনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। খুলনার এই আয়োজনে চীনা শিক্ষার্থীদের অংশগ্রহণ দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃশ্যমান করেছে।

বাংলাদেশের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং চীনের ইউনান মিনজু ইউনিভার্সিটির মধ্যে ক্রীড়া প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময় কার্যক্রম চালু রয়েছে। এ কার্যক্রমের আওতায় বিকেএসপির প্রশিক্ষকেরা ইউনান মিনজু ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ক্রিকেট প্রশিক্ষণ দিয়ে থাকেন। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়টির প্রশিক্ষকেরা বিকেএসপির শিক্ষার্থীদের চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট উশুতে প্রশিক্ষণ প্রদান করেন।

এ ছাড়া চীনা প্রশিক্ষকদের কাছ থেকে টেবিল টেনিস, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, সাঁতার ও ডাইভিংয়ের মতো বিভিন্ন খেলায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন বিকেএসপির ক্রীড়াবিদেরা। এ ধরনের প্রশিক্ষণ বিনিময় দুই দেশের ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী আয়োজনকে ঘিরে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন মাত্রা যুক্ত হয়েছে। চীনা শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ-চীন বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

ইছামতী

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনের ঐতিহ্যবাহী ড্রাগন ও লায়ন ড্যান্স

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মোঃ আরমান চৌধুরী
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ইছামতী