ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম পুলিশ সদস্যদের বিশাল মহাসমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ মহাসমাবেশে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। সমাবেশস্থলে পৌঁছে তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে তাঁদের সঙ্গে কথা বলতে বলতে মূল মঞ্চে উপস্থিত হন তিনি।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রায় ৪১ হাজার গ্রাম পুলিশ সদস্যের অংশগ্রহণে মহাসমাবেশটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, গ্রামীণ নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে গ্রাম পুলিশের ভূমিকা এ আয়োজনের মধ্য দিয়ে বিশেষ গুরুত্ব পায়।
মহাসমাবেশে দেশের আটটি বিভাগের প্রতিনিধিত্বকারী নির্বাচিত আটজন শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে গ্রাম পুলিশ ও তাঁদের দায়িত্ব-সংশ্লিষ্ট বিষয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
গ্রামীণ জনপদে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ মহাসমাবেশে তাঁদের অবদান ও দায়িত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন