পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে আন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন অনুষদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করতেই এ ক্রীড়া আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক, মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, খেলাধুলার মূল উদ্দেশ্য ও আনন্দ অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আলোচনা কিংবা উত্তেজনা যেন খেলাধুলার স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ক্রীড়াশৈলী উপভোগ করা এবং তাদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, মাঠে প্রতিটি খেলোয়াড়কে শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দিতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা এবং একাডেমিক সাফল্য অর্জনেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কৃষি অনুষদ ও আইন অনুষদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কৃষি অনুষদকে ২-১ গোলে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করে আইন অনুষদ।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন